আটজকের নাটক

দাগ এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দাগ’। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়ে—দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু প্রমুখ। সৌন্দর্য কথা রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি অভিনয়শিল্পী ভাবনা। এবারের পর্বে হেয়ার স্টাইল ও পার্টি ড্রেস নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে আরও থাকবে ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য। নোভার উপস্থাপনায় রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা। ওয়ালটন মিউজিক স্টেশনে আঁখি আলমগীর আরটিভির লাইভ স্টুডিও কনর্সাট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। সফিক পাহাড়ীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা আমব্রিন। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিটে।