ক্যাপসন নিউজ

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ১৯৬তম সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন কে এন্ড কিউ (বাংলাদেশে) লি: এর ৩০তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কোম্পানীর সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক তাহমিনা বেগম, মো. মনিরুল ইসলাম, মো. জালালুল আজিম প্রমূখ ইউরোপের হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো ও ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড গ্রুনডিগ বাজারে নিয়ে এলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গতকাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতুওলু, সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও গ্যাভিন জে. ওয়াকার, আর্চেলিক এ.এস. প্রজেক্ট ম্যানেজার, ইন্টারন্যাশনাল সেলস গুরহান গুনাল এবং সিঙ্গার বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর হামিম রাহমাতউল্লাহ্