বৈঠক অত্যন্ত ফলপ্রসূ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক চিঠিতে বলেছেন, তাদের সঙ্গে হওয়া সামপ্রতিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নওয়াজ শরিফ বলেন, এ বৈঠকের বিষয়ে তিনি খুবই সন্তুষ্ট। —খবর টাইমস অব ইন্ডিয়ার। নওয়াজ শরিফ চিঠিতে বলেন, আমাকে অবশ্যই বলতে হবে আমাদের দু’জনের মাঝে হওয়া সামপ্রতিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আর এ সন্তুষ্টি নিয়েই আমি দেশের মাটিতে ফিরেছি। আমাদের দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও আঞ্চলিক অনেক বিষয় প্রাধান্য পেয়েছে। বৈঠকে আমরা একে অপরের চিন্তা-ভাবনার আদান-প্রদান করেছি। দুই দেশের মাঝে ঝুলে থাকা অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কাজেই এ নিয়ে কোন বিভ্রান্তির সুযোগ নেই। শরিফ এর উত্তরে বলেন, গত ২৭ মে’র আমাদের বৈঠকটি অত্যন্ত ভালো হয়েছে। এ নিয়ে কোন ভুল বুঝাবুঝির সুযোগ নেই। আমি অবশ্যই এর ইতিবাচক বিষয়ে আশাবাদী। নওয়াজ শরিফের এ চিঠিটি গত সপ্তাহের শেষের দিকে পাকিস্তানের হাই কমিশনের মাধ্যমে মোদীর কার্যালয়ে পাঠানো হয়।