যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক স্কুল ছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় পুলিশ ছাত্র-ছাত্রীদের বের করে স্কুল খালি করে ফেলে। পরে ঐ বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করে। অরেগনের পুলিশ জানিয়েছে, পোর্টল্যান্ড শহরের ট্রাউটডেলের রেনল্ড হাই স্কুলে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঐ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ করতে থাকে। তার গুলিতে এক স্কুল ছাত্র নিহত হয়।