পাঁচ কোম্পানিকে একীভূত করার দাবি

বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন, সিবিএ, ডিটিআর (উত্তর) আঞ্চলিক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুলশান টেলিফোন ভবনে গত রবিবার অনুষ্ঠিত সভায় বক্তারা বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল, টেলিফোন শিল্প সংস্থা ও ক্যাবল শিল্প সংস্থাসহ ৫টি কোম্পানিকে একীভূত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি অধ্যাদেশের মাধ্যমে টিএন্ডটি বোর্ডের মত একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বিটিসিএলে রূপান্তর করে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ফলে বিটিসিএলের ক্যাজুয়াল, মাস্টাররোল,ওয়ার্কচার্জসহ সর্বস্তরের হাজার হাজার কর্মচারীগণ চাকরির অনিশ্চয়তায় ভুগছেন। তাই ৫টি কোম্পানিকে একীভূত করে টেলিকম অধিদপ্তর গঠনের জোর দাবি জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন উত্তর অঞ্চলের সভাপতি মো. নুরুল হক। বক্তব্য রাখেন,মো. আক্তার উদ্দিন, সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিত হিরু, রুহুল কুদ্দুস তপন, আ. করিম খান, জসিম উদ্দিন, আব্দুর রউফ, মো. নজরুল ইসলাম, শান্তি রঞ্জন সাহা, মোজাম্মেল হক সিদ্দিকী, মো. জাফরুল আহসান সোহাগ, জুম্মান মিয়া প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি