ছাত্রলীগ নেতা রঞ্জুর শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১১ জুন ২০১৪, ২১:৩৮
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ভৈরব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রঞ্জুকে দেখতে যান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিত্সকদের কাছে রঞ্জুর চিকিত্সার খোঁজ খবর নেন। মইনুল ইসলাম রঞ্জু দীর্ঘদিন যাবত্ হাড়ের ক্যান্সারে ভুগছেন।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আতাউর রহমান শামীমসহ ঊর্ধ্বতন চিকিত্সকবৃন্দ উপস্থিত ছিলেন।