সেনবাগে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ রবিবার অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ চার শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামের কুটিজলা এলাকার সাইফুল ইসলাম প্রকাশ বাবু, একই এলাকার আবদুল আলিম, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আনোয়ার হোসেন ও একই এলাকার সাহেদ।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের চার ইয়াবা ব্যবসায়ী গাড়ি নিয়ে প্রবেশ করতেই পুলিশ তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি করে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করে এবং চার ব্যবসায়ীকে গ্রেফতার করে।