আজকের রাশিফল

১২ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২৯ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৩ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:মিশুক, মেধাবী ও উচ্চাভিলাষী। পরিচিত অপরিচিত সবাইকে আপনি সহজেই প্রভাবিত করেন। নেতৃত্ব ও সাংগঠনিক যোগ্যতা আছে আপনার। সংকটে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কর্তৃত্বপরায়ণ হলেও আপনি ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী। আপনার বুদ্ধিদৃপ্ত মন সহজেই যে কোনো বিষয় অনুধাবন করতে পারে। আপনি খ্যাতি ও সুনামের অধিকারী হলেও সহজে পরিতৃপ্ত হবেন না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজনীতিক এন্থনী এডেন, বিজ্ঞানী অলিভার লজ, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ঐতিহাসিক আল উমারী, আনোয়ার নাহিদ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। কোনো আশা পূর্ণ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন খুব একটা ভালো থাকবে না। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমাঞ্চ শুভ নয়। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের সতর্ক থাকতে হবে। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের সহযোগিতা পাবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। রোমান্টিক বিষয়াদি থেকে সতর্ক থাকুন। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। আবেগ ও উত্তেজনারবশে কোনো কাজ না করলেই ভালো করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো আত্মীয়ের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মোটামুটি শুভ বলা যায়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক লেনদেন শুভ। অর্থপ্রাপ্তির যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ কেউ আপনার কাজে হস্তক্ষেপ করতে পারে। কাজের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। মানসিক অস্থিরতা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। আজ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কাজের চাপ কিছুটা হ্রাস পেতে পারে। আজ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো যাবে। অভিভাবকেরা আজ সন্তানের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।