জুলাই থেকে নয়া পে-স্কেল কার্যকরের দাবি

আগামী জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। ২০ জুনের মধ্যে বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্ত না আসলে ২১ জুন জাতীয় প্রেসক্লাবে কর্মচারী বিক্ষোভ সমাবেশ, ২৫ জুন জেলায় জেলায় স্মারকলিপি প্রদান, ১৭ আগস্ট ঢাকায় সংগঠনের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।