প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৬ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ঝিনাইগাতীতে পাঁচ একর জমির মিশ্র বাগানের গাছ কর্তন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ করেছেন উপজেলার গজনী বিট কর্মকর্তা শাহ আলম। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, রাংটিয়া রেঞ্জের গজনী বিটের গান্দিগাঁও মৌজার সংরক্ষিত বনভূমির জবরদখলকৃত সাড়ে তিন একর জমি উদ্ধার করা হয়েছে। ওই জমি গান্দিগাঁও গ্রামের দুলাল মিয়া জবরদখল করে লেবু বাগান গড়ে তুলে। ওই লেবু বাগান কেটে দিয়ে জমি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেছেন, উক্ত জমি দুলাল মিয়ার আয়ত্তে ধরে রাখতে উক্ত সংবাদে তাকে গজনী বিট বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা ও বিভ্রান্তিকর। তার মতে- ওই কমিটির সভাপতি বলতে কোনো পদ নেই। এ ধরনের কোনো পদে তার নামও নেই। ওই সংবাদে উল্লিখিত আধিপত্য বিস্তার শব্দটিও অযাচিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেন।