আজকের রাশিফল

১৩ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৩০ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৪ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: বিশ্লেষণী ক্ষমতা ও ইনটুইশন প্রখর। মৌলিক উদ্ভাবনী গুণ আছে আপনার। আপনি বৈচিত্র্যপ্রিয় আর নতুনের প্রতি সব সময় আকৃষ্ট। চিরায়ত পথে না চলে আপনি নিজের পথে, নতুনের পথে চলতে চান। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ ও স্বাধীনচেতা মনোভাবের জন্য পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। দ্বন্দ্ব-সংঘাত ও মামলা-মোকদ্দমা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত ঘটনাবলী আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি ডব্লিউ বি,ইয়েটস, লেখিকা হেরিয়েট রিচার্ড স্টো, চিকিত্সা বিজ্ঞানী জোলস ব্রোটেড, প্রিন্স আলী খান, চার্লস পারসন্স প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পরিবারের কারো অসুস্থতার জন্য চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। ভ্রমণে সতর্ক থাকার চেষ্টা করুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। প্রাপ্তি যোগ আছে। অসত্ সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। বিক্রয়-বাণিজ্যে বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ মিডিয়াকর্মীদের জন্য কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সতর্কতার থাকে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধার সম্মুখীন হতে পারেন। আজ আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ নয়। আর্থিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। অন্যথায় প্রতারণার সম্মুখীন হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পিতা-মাতার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আজ কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। দাম্পত্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। অন্যথায় প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। উত্তেজিত হয়ে সিন্ধান্ত না নিলেই ভালো করবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কাজে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও সাফল্য বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। তবে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করা কঠিন হবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আজ মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। মন ভালো নাও থাকতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। লেখাপড়ায় অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মানসিক অবসাদে ভুগতে পারেন। কেউ আজ আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কাউকে বেশি বিশ্বাস না করলে ভালো করবেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। ভ্রমণ যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মানসিকভাবে চাঙ্গা থাকবেন। আজ কোনো মহিলার দ্বারা উপকৃত হতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে না। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ নয়। পিতার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনযোগী হওয়ার চেষ্টা করুন। মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে দিনটি পার করে দিন।