তথ্য বিচিত্রা

বিশ্বকাপ ফুটবল

 বিশ্বকাপের সব ক’টি আসরে খেলা একমাত্র দল হলো ব্রাজিল।  এ পর্যন্ত সবচেয়ে বেশি সাত বার করে ফাইনাল খেলার রেকর্ড আছে ব্রাজিল ও জার্মানির।  বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ফ্রান্সের জ্যাঁ ফন্টেইন এর। অন্যদিকে এক ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক পাঁচটি গোল করে রেকর্ড গড়েন রাশিয়ার ওলেগ সালেঙ্কো।  সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলা এবং বিশ্বকাপে গোল দেওয়া ব্যক্তিটি হলেন ক্যামেরনের রজার মিলার।  বিশ্বকাপের ইতিহাসে দ্রূততম গোলটি করেন তুরস্কের হাকান সুকুর। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডের মাথায় এই গোলটি করেন হাকান সুকুর।  পাঁচটি ভিন্ন ভিন্ন দলের কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড রয়েছে একমাত্র বোরা মিলুটিনোভিচের।  স্বাগতিক হয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখানো দেশের সংখ্যা মোট ছয়টি। এরা হলো উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্স।