তা রা র বা জি

২-০ গোলে জিতবে ক্যামেরুন!

আগুন ক্যামেরুন বনাম মেক্সিকো রাত ১০টা স্পেন বনাম নেদারল্যান্ডস রাত ১টা চিলি বনাম অস্ট্রেলিয়া ভোর ৪টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি বিশ্বকাপে ছোটদল, ছোট ম্যাচ বলে কিছু নেই। সবগুলো ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ, উপভোগ্য। ঈদের আগে একাধিক নাটকের ব্যস্ততা থাকলেও বিশ্বকাপের ম্যাচ আমার কখনও মিস হয়নি। আমি আজন্ম ইতালির সমর্থক। তবে আজকের ম্যাচগুলোর ভেতরে ক্যামেরুন-মেক্সিকোর খেলাটা উপভোগ্য হবে। প্রতিটি খেলার আগেই খেলার ধরন, কৌশল এবং ফলাফল কেমন হতে পারে—এ বিষয়টা চিন্তা-চেতনার সবটুকু দখল করে বসে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে উত্তর আমেরিকার দল মেক্সিকো এবং আফ্রিকান দল ক্যামেরুন। বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছে তাদের। ১-০ ব্যবধানে জিতেছে মেক্সিকো। তবে আমার হিসাব বলে আজকের ম্যাচের লাগাম থাকবে ক্যামেরুনের হাতে। আমার ধারণা ক্যামেরুন আজ ২-০ গোলে পূর্ণ পয়েন্ট অর্জন করবে। ম্যাচের শুরু থেকেই তারা খেলবে পাওয়ার ফুটবল। বারবার হানা দেবে মেক্সিকোর ঘরে। পাল্টা জবাব হিসেবে মেক্সিকো কী দেখাতে পারে সেটাই দেখার বিষয়। ক্যামেরুনের হয়ে জ্বলে উঠবে স্যামুয়েল ইতো এবং আলেকজেন্ডার সং। লেখক :জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা