শব-ই-বরাতে ছোটপর্দার বিশেষ আয়োজন
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২০:৪৭
শব-ই-বরাতের মহিমা
শব-ই-বরাত উপলক্ষে বিশেষ আলোচনা, দোয়া, মিলাদ ও মোনাজাতের অনুষ্ঠান ‘শব-ই-বরাতের মহিমা’ প্রচার হবে বাংলাভিশনে। অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের উপস্থাপনা ও তারেক আখন্দের প্রযোজনায় ‘শব-ই-বরাতের মহিমা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
দিন প্রতিদিনে বায়তুল মোকাররমের খতিব
আজ পবিত্র শবে বরাত। পূণ্যময় ও সৌভাগ্যের রজনী। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ এটি পালন করেন। এ উপলক্ষে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’-এ অতিথি হয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন। শবে বরাতের গুরুত্ব, তাত্পর্যসহ নানা প্রসঙ্গে আলোচনা করেছেন তিনি। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।