১৪ জুন নিশিমন-বিসর্জন

মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে ‘নিশিমন-বিসর্জন’-এর ৫১তম মঞ্চায়ন ১৪ জুন, ২০১৪ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ হলে মঞ্চস্থ হবে। নাটকটির নব নাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন—মঞ্চ, আলো ও প্রপস পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, আবহ সংগীত পরিকল্পনায় তপন কুমার সরকার, সংগীত, কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা, পোস্টার ডিজাইন সাফায়েত খান, রূপসজ্জা শিল্পী সুভাশিষ দত্ত তন্ময়, প্রযোজনা অধিকর্তা এম. এ. আজাদ এবং সামগ্রিক তত্ত্বাবধানে মীর জাহিদ হাসান। নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কামরুজ্জামান সবুজ, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, জাহিদুল কামাল চৌধুরী দিপু, আরিফ হোসেন, ইকবাল চৌধুরী, ইমতু, বাঁধন, সোনিয়া, আবুল কালাম আজাদ, রাসেল। আহমেদসহ অনেকে।