ইবিএল ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড তার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ইবিএল জিপ (জিরো ইনস্টলমেন্ট প্রোগ্রাম) শীর্ষক এক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। জিপ প্রোগ্রামের আওতায় ইবিএল কার্ডের গ্রাহকরা নির্দিষ্ট বিক্রয় কেন্দ্রসমূহ থেকে খুচরা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে প্রদেয় অর্থ কোন রকম সুদ ছাড়াই তিন থেকে ২৪ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ গ্রহণ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আলী রেজা ইফতেখার, মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন কনজিউমার ব্যাংকিং হেড এম. নাজিম এ চৌধূরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি