সাব-পোস্ট অফিস স্থাপনের আবেদন
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২১:১৬
বন্দর নগরী চট্টগ্রামের বারইয়ারহাটে ‘হিঙ্গুলী’ নামকরণকৃত মহাজনহাটের একটা শাখা ডাকঘর আছে। মীরসরাইয়ের প্রথম এ পৌরসভার নামে যেখানে সাবপোস্টঅফিস থাকার কথা, সেখানে যে ব্রাঞ্চ অফিসটি রয়েছে, তাও বারইয়ারহাটের নামে নয়, ‘হিঙ্গুলী’ নামে। হিঙ্গুলী হচ্ছে বারইয়ারহাট থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামের নাম।
মীরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট এবং ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের প্রাণকেন্দ্র বারইয়ারহাট এখন মীরসরাইর প্রাণকেন্দ্র সেই বারইয়ারহাটের নিজস্ব ডাকঘর না থাকাটা দুঃখজনক। তাই সময় ও উপযোগিতার বিবেচনায় এখানে অতিসত্বর সাব-পোস্টঅফিস স্থাপনের বিকল্প নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ,
বারইয়ারহাট মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬