বন্দীদশা থেকে মুক্তি পেয়ে বাবা-মাকে খুঁজছে কুলসুম

জামালপুরের সরিষাবাড়ীতে কুলসুম আক্তার স্বপ্না নামে ১০/১১ বছরের একটি মেয়ে সরিষাবাড়ী রেল স্টেশনে পাওয়া গেছে। হালকা-পাতলা গড়ন, মুখমন্ডল লম্বাটে, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৩ ফুট। মাথার চুল ছোট।ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। মেয়েটির বাড়ি গোপালগঞ্জ বলে জানায়। তার বাবার নাম কবির চৌধুরী, চাকরিজীবী এবং মা রনি বেগম একজন গৃহিণী। কুলসুমরা ৪ ভাই-বোন। এক ভাই তিন বোন। ভাই বড়, নাম আসিফ। তিন বোনের মধ্যে কুলসুম বড়, মেজো বোন কাজল এবং ছোট বোনের নাম কবিতা বলে জানায়। তবে সে লেখাপড়া জানে না। মেয়েটিকে অপহরণের কথা জানতে চাইলে একটি পাচারকারী চক্রের বর্ণনা দেয়। মেয়েটিকে পেতে যোগাযোগ করুন: ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন,সরিষাবাড়ী থানা, জামালপুর।