রাঙ্গামাটির নানিয়ারচরে বন্দুকযুদ্ধে দুইজন নিহত
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২২:১০
রাঙ্গামাটির নানিয়ারচরের বেতছড়ির সোনাইছড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সত্যব্রত চাকমা (২৭) ও বিজু চাকমা (৩২)। নিহতদের দুইজন ইউপিডিএফের সদস্য বলে দাবি করে ঘটনার জন্য পিসিজেএসএসকে দায়ী করেছে তারা।
এদিকে জনসংহতি সমিতি এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালাচ্ছে।