ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ সোহরাব হোসেন নামের এক ডাকাত সর্দারকে আটক করেছে পুলিশ।

সোমবার সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহরাব হোসেন সদর উপজেলার কেশবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শহরের বিষয়খালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সোহরাব হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। আটককৃত সোহরাব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।