অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২২:৪৪
মেহেদি হাসান মিরাজের অপরাজিত ১১০ রানে ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে শেষ ওয়ানডেতে ৫৫ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ফতুল্লা স্টেডিয়ামে তিন ম্যাচের শেষটিতে টস জিতে বাংলাদেশ দল অধিনায়ক মেহেদির সেঞ্চুরি ছাড়াও মুনিম শাহরিয়ার (৫৫) ও সাইফুদ্দিনের (৫০) অর্ধশতকে আট উইকেটে ২৫৫ রান তোলে। জবাবে ২০০ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট নেন শাওন ও সঞ্জীব সাহা। এর আগে প্রথম ওয়ানডেটি ১৮ রানে জিতে নিয়েছিল মিরাজ বাহিনী। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।