চবি শাটল ট্রেনের নীচে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:০৭
রেললাইনের ওপর হাত ধরাধরি করে হাঁটছিল দুইজন। একপর্যায়ে কথা কাটাকাটি। তারপর শুরু হয় ঝগড়া। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ঘটনাস্থলে এসে পড়ে। ওই ট্রেনের নিচেই ঝাঁপিয়ে পড়ে অভিমানী প্রেমিকা ফারজানা আক্তার (১৮)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে একই ট্রেনের নিচে ঝাঁপ দেয় সাজু। তবে প্রেমিকাকে সে বাঁচাতে পারেনি। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তাকে চমেক হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বায়েজীদ থানাধীন সেনানিবাস রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সাজু নগরীর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের শিক্ষার্থী। নিহত ফারজানা আক্তারের বাড়ি পটিয়ার ভাণ্ডারগাঁও গ্রামে।