রংপুরে স্কুলছাত্রী হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:১৪
জেলায় স্কুলছাত্রী শাহনাজ পারভীন বিথিকে কুপিয়ে হত্যার অভিযোগে আসামী রাজু মিয়াকে ফাঁসির আদেশ প্রদান করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক ড. এবিএম মাহমুদুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৭ জুলাই রংপুর সদর উপজেলার পাগলাপীর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী শাহনাজ পারভীন বিথিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় আসামি রাজু মিয়া তাদের বাড়িতে ঢুকে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত বিথির বাবা সাহেদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে রায় প্রদান করেন।