চট্টগ্রামে জামায়াত নেতা ফের গ্রেপ্তার
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২৩:১৪
নগরীর দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেককে কারাগার ফটক থেকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে সাতকানিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ফের কারাগারের সামনে থেকে আটক করা হয়। এরপর তাকে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত বছরের ২৫ এপ্রিল জাফর সাদেককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সাতকানিয়া ও লোহাগাড়া থানার মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে বেশিরভাগ মামলায় জাফর সাদেক হাইকোর্ট থেকে জামিন পান। সর্বশেষ পাঁচলাইশ থানার একটি মামলায় তার জামিনের আদেশ গত বুধবার রাতে কারাগারে পৌঁছে। এরপর গতকাল তাকে মুক্তি দেয়া হয়।