ঢাকাসহ ৬ জেলার ডিসি পদে রদবদল

ঢাকাসহ ছয় জেলায় জেলা প্রশাসক রদবদল করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়াকে ঢাকা, ফরিদপুরের ডিসি আবু হেনা মোরশেদ জামানকে নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জের ডিসি সরদার সরাফত আলীকে ফরিদপুর, রাজবাড়ি থেকে হাসানুজ্জামান কল্লোলকে কুমিল্লা, আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্ট হেলথ সেক্টরের উপ-পরিচালক রফিকুল ইসলাম খানকে রাজবাড়ি এবং স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি নিয়োগ করা হয়েছে। ঢাকার ডিসি শেখ ইউসুফ হারুনকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং নরসিংদীর ডিসি ওবায়দুল আযমকে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব নিয়োগ করা হয়েছে।