প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কীভাবে সমাজ জীবনকে আরো সুন্দর করা যায়? বাংলাদেশ ও বিশ্বপরিচয় সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ১. তুমি দেশ সেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সেক্ষেত্রে তোমাকে কীভাবে কীভাবে প্রস্তুত করবে? (ক) অর্থ উপাজন করে (খ) অন্যকে সাহায্য করব (গ) পিতা-মাতার কাজে সাহায্য করব  বিদ্যালয়ে ভালোভাবে লেখা পড়া করব ২. নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য কোনটি? (ক) আইন মেনে লা  রাষ্ট্রের প্রতি অনুগত থাকা (গ) নিয়মিত কর প্রদান (ঘ) ভোটদান ৩. নাগরিকগণ কীভাবে রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?  ভোটদানের মাধ্যমে খ. কর প্রদানের মাধ্যমে গ. লেখাপড়ার মাধ্যমে ঘ. ব্যবসার মাধ্যমে ৪. মা-বাবার দায়িত্ব কোনটি?  বাচ্চাদের শিক্ষিত করা (খ) বাচ্চাদের গান শেখানো (গ) বাচ্চাদের নাচ শেখানো (ঘ) বাচ্চাদের শাসন করা ৫. শিক্ষিত নাগরিক অত্যন্ত প্রয়োজন কেন? (ক) রাজনৈতিক উন্নতির জন্য  দেশের উন্নতির জন্য (গ) অর্থনৈতিক উন্নতির জন্য (ঘ) সামাজিক উন্নতির জন্য ৬.আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে কেন?  সমাজকে সুন্দর ও সুশৃংখল রাখার জন্য (খ) সমাজের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য (গ) ব্যক্তিগত স্বার্থের জন্য (ঘ) সমাজের গতি প্রকৃতি ঠিক রাখার জন্য ৭. কীভাবে সমাজ জীবনকে আরো সুন্দর করা যায়? (ক) বড় বড় প্রাসাদ নির্মাণের মাধ্যমে (খ) বড় বড় কল-কারখানা নির্মানের মাধ্যমে (গ) বেশি করে গাছ লাগিয়ে  যথাযথ দায়িত্ব পানের মাধ্যমে ৮. শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে কেন?  দেশের মঙ্গলের জন্য (খ) টাকা উপার্জন করাতে (গ) শক্তিশালী করতে (ঘ) বুদ্ধিমান করতে ৯. আমরা সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব কেন?  জীবনকে সুন্দর করতে (খ) স্বাধীনতা রক্ষায় (গ) ধর্ম পালন করতে (ঘ) অপকার করতে ১০. রাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে কেন? (ক) নির্বাচন করতে  উন্নয়নমূলক কাজ করতে (গ) ত্রাণ ও পুনর্বাসনের জন্য (ঘ) সরকার গঠনের জন্য ১১.সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে কেন?  রাষ্ট্র পরিচালনা করতে (খ) ব্যয় কমাতে (গ) ক্ষমতা ধরে রাখতে (ঘ) জনগণকে বিভ্রান্ত করতে ১২.সমাজকে সুন্দর সুশৃংখল রাখা আমাদের সবার দায়িত্ব। এর যথার্থ কারণ হলো-  আমরা সমাজের সদস্য (খ) আমরা সমাজের রক্ষক (গ) আমরা সমাজের প্রতিভা (ঘ) আমরা সমাজের নক্ষত্র ১৩. বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পারাপারে তুমি কী করবে?  ওভার ব্রিজ ব্যবহার (খ) ওভার ব্রিজ পরিহার (গ) ট্রাফিক সিগন্যাল পরিহার (ঘ) এলামেলোভাবে চলাচল ১৪. কাদের দেওয়া কর থেকে পাওয়া অর্থ দিয়ে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে? (ক) ডাক্তারের (খ) শিক্ষকের  নাগরিকের (ঘ) ব্যবসায়ীর ১৫. আমরা কার উন্নয়নে কাজ করব? (ক) শহরের (খ) পরিবারের  সমাজের (ঘ) গ্রামের ১৬. দেশে শান্তি-শৃখলা রক্ষার জন্য কী রয়েছে? (ক) পুলিশ (খ) সেনাবাহিনী (গ) আনসার বাহিনী  আইনকানুন ১৭. বিপাশাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল কেন?  গুরুতর আহত হয়েছিল বলে (খ) অসুস্থ ছিল বলে (গ) স্বাস্থ্য পরীক্ষার জন্য (ঘ) লেখাপড়া করার জন্য ১৮. ওভার ব্রিজ ব্যবহার করতে হবে কেন?  দুর্ঘটনা এড়াতে (খ) ভাড়া বাঁচাতে (গ) সময় বাঁচাতে (ঘ) ব্যায়াম করতে ১৯. তুমি অসুস্থ ব্যক্তি দেখলে কী করবে? (ক) দ্রুত খাবার খেতে দেব  দ্রুত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেব (গ) ঘরে চিকিত্সা দেব (ঘ) ডাক্তার ডাকব ২০. যদি কোনো অপরিচিত লোক বাসায় এসে দরজা ধাক্কা দেয় তবে তুমি কী করবে? (ক) দরজা খুলব  দরজা খুলবা না (গ) চা খেতে দেব (ঘ) ঘরে বসতে দেব ২১. তোমার বন্ধু বড়দের সম্মান না করলে তুমি কী করবে? (ক) বন্ধকে মারধর (খ) বন্ধুকে গালাগালি (গ) বন্ধুকে অপমান  বন্ধুকে বুঝিয়ে বলা ২২. তোমার বয়স ১২ বছর হলে তুমি কত বছর পর ভোট দিতে পারবে? (ক) ৫ বছর  ৬ বছর (গ) ৭ বছর (ঘ) ৮ বছর ০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ পরিবেশের তিনটি উপাদান হলো- বায়ু, পানি ও মাটি বিজ্ঞান সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো । আশা করি ভালো আছো। পঞ্চম শ্রেণির দুইজন ছাত্র অরিত্র দাস ও দেবজিত্ কে দ্বিতীয় অধ্যয়ের উপর বাড়ির কাজ দিলে তারা নিম্নবর্ণিত প্রশ্ন ও তার উত্তরগুলো তৈরি করে, তাদের এ কাজে সহযোগিতা করেছেন উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) এ.এইচ.এম. সায়েদুজ্জামান। ১। দূষিত বায়ু কী ? উত্তর ঃ যে বায়ুতে দূষিত গ্যাস, রোগজীবাণু, ধূলিকণা ইত্যাদি মিশ্রিত থাকে তাকে দূষিত বায়ু বলে। ২। পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ ? উত্তর ঃ পরিবেশের তিনটি উপাদান হলো- বায়ু, পানি ও মাটি। ৩। দূষিত পানি কী ? উত্তর ঃ যে পানিতে নানা প্রকার রোগজীবাণু, ময়লা-আবর্জনা ইত্যাদি থেকে এবং পান করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় তাকে দূষিত পানি বলে। ৪। শব্দ দূষণ কী ? উত্তর ঃ যে উচ্চ তীব্রতা ও তীক্ষ্নতা সম্পন্ন শব্দ আমদের শরীরে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে। ৫। বায়ু দূষণ কী ? উত্তর ঃ বায়ুতে পরিমিত পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন, জলীয়বাষ্প ইত্যাদি বিদ্যমান না থাকলে এবং ধূলিকণা, ধোঁয়া, দূষিত গ্যাস মিশ্রিত থাকলে যে দূষণ ঘটে তাকে বায়ু বলে। ৬। পরিবেশ দূষণ কাকে বলে ? উত্তর ঃ পরিবেশের যে পরিবর্তন আমাদের ক্ষতি করে তাকে পরিবেশ দূষণ বলা হয়। ৭। পরিবেশের উপাদান ব্যবহার করে মানুষ কী সৃষ্টি করছে ? উত্তর ঃ পরিবেশের উপাদান ব্যবহার করে মানুষ বিভিন্ন বর্জ্য সৃষ্টি করছে। ৮। খাদ্য উত্পাদন বৃদ্ধির জন্য জমিতে কী প্রয়োগ করা হচ্ছে ? উত্তর ঃ খাদ্য উত্পাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। ৯। পরিবেশ সংরক্ষণ কী ? উত্তর ঃ কতকগুলো বিধি-নিষেধ মেনে পরিবেশ দূষণমুক্ত রাখাকে পরিবেশ সংরক্ষণ বলে। ১০। পানি দূষণকারী কয়েকটি পদার্থের নাম লেখ ? উত্তর ঃ পানি দূষণকারী কয়েকটি পদার্থের নাম হলো- রাসায়নিক সার ও কীটনাশক,কলকারখানার বর্জ্য, বাড়ির আবর্জনা ইত্যাদি।