গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

সারাদিনের ক্লান্তি শেষে আমরা যখন বিছানায় গা এলিয়ে দেই তখন আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে আমাদের মাথার নিচের বালিশ খানা। আর ঘুমের সবচেয়ে ভালো বন্ধু এই বালিশের সবচেয়ে বড় সংস্করণটি বানিয়েই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে চীনের সিনোম্যাক্স গ্রুপ। আন্তর্জাতিক এই বেডিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি কিছুদিন আগে ওয়ার্ল্ড স্লিপ ডে উপলক্ষ্যে আরামদায়ক ঘুমের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্বের সবচেয়ে বড়ো এই বালিশটি প্রস্তুত করে। আর দেশটির গুয়াংডং প্রদেশের গুয়াংঝোউ তে প্রদর্শিত রেকর্ড সৃষ্টি করা এই বালিশটির আয়তন ছিল দৈর্ঘ্যে ৮৭ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থে ৬১ ফুট।