তা রা র বা জি

মেসির জাদু দেখার অপেক্ষায়

গত কয়েকটি আসরে শক্ত টিম নিয়ে এলেও খালি হাতেই ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। এবারও একই রকম অবস্থা। শিরোপার অন্যতম দাবিদার তারা। তবে এবার তাদের সম্ভাবনা আগের চেয়ে ভালো। আমি নিজে আর্জেন্টিনার সমর্থক দেখেই কথাটা বলছি না! চতুর্মুখী কাজের মধ্যে আছি। পরদিন নানা রকম ব্যস্ততা থাকার পরও শেষরাতে খেলা দেখার আগ্রহের কমতি নেই। দেখতে চাই মেসি, হিগুইন, ডি মারিয়া, সার্জিও আগুয়েরোদের পায়ের জাদু। বিপক্ষ দলে এ রকম শৈল্পিক ফুটবলের জাদুকররা আছে বলেই বসনিয়া আজ গোলবন্যায় ভাসবে। কমপক্ষে চারবার বল জালে জড়াবে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। আজ মেসির জাদু দেখার অপেক্ষায় থাকব। সুইজারল্যান্ড বনাম ইকুয়েডর রাত ১০টা ফ্রান্স বনাম হন্ডুরাস রাত ১টা আর্জেন্টিনা বনাম বসনিয়া ভোর ৪টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি