বিশ্বকাপে বিশ্বকাঁপে
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২০:৫৬
দেখতে হুবহু এক। এমনিতেই বলিউডের এই অভিনেতা ব্রাজিল ভক্ত। তার ওপরে ব্রাজিল ফটবল তারকা নেইমারের সাথে অদ্ভুত মিল থাকায় নিজের স্ত্রী সোহা আলী খানও নেইমারকে টিভিতে দেখতে বসে বলছেন তোমার খেলা দেখতে বসেছি। অন্যদিকে গত পরশু মার্কেটে বেরুলে এক ভক্ত ছবি তুলে পোস্ট করেছে, নেইমারকে না পেয়ে লুক এ লাইকের সাথে ছবি তুললাম। দুধের স্বাদ ঘোলে। এদিকে এনডিটিভিও এই একই চেহারার দুই তারকাকে নিয়ে মজার এক স্টোরি প্রকাশ করে!