বাস ড্রাইভারের অসদাচরণে বিব্রত তমালিকা!

শুটিংয়ের কাজে কক্সবাজার যাওয়ার পথে বিপত্তিতে পড়েন অভিনেত্রী তমালিকা কর্মকার। এসি কোচযোগে কক্সবাজার যাওয়ার পথে তার সাথে খারাপ আচরণ করেন বাসটির ড্রাইভার। একপর্যায়ে ড্রাইভারের এই আপত্তিকর আচরণের কারণ জানতে চাইলে আরও চটে যান। যাত্রীর কাছে দুঃখপ্রকাশ না করে উল্টো হুমকি দেন, ‘বেশি কথা বললে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো।’ এই প্রসঙ্গে তমালিকা বলেন, ‘আমার শ্বাসকষ্টসহ অস্থির লাগার কারণে আমি তার সুবিধাজনক অবস্থানে থামাতে বলায় সে চটে যায়। এরপর আমি তার জবাব দিলে উল্টো আমাকে শাসিয়ে বলে, আমাদেরকে দুর্ঘটনায় ফেলে দেবে। আমি সাথে সাথে আমাদের কলিগ ডিএ তায়েব ভাইকে ফোন দিই। তিনি চট্টগ্রাম পুলিশ কমিশনারকে ফোন করলে চট্টগ্রাম বাসস্টপে তারা অবস্থান করেন। এরপর প্রশাসনের তত্পরতা দেখে তারা দুঃখিত বললে সারা পথ আমাকে ও যাত্রীদেরকে ভয়ের ভেতরে রাখে সেই ড্রাইভার। তমালিকা বলেন, ‘আমাদেও মতো মিডিয়াকর্মীও সাথে এ ধরনের আচরণের সাহস যদি তারা পেয়ে থাকে তাহলে সাধারণ মানুষের সাথে কী করে এরা! আমি সারা পথ খুবই টেনশনে এসেছি।’