গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ আর নেই

গণআজাদী লীগের সভাপতি এবং ১৪ দলের অন্যতম নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে হূদরোগে ভুগছিলেন। তিনি ২ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম।