আজকের অনুষ্ঠান

উদীচী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টায় ও বিকেল ৫টায় বর্ষা উত্সব। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন: সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেক্লাবের সামনে নাগরিক সমাবেশ। জিয়াউর রহমান ফাউন্ডেশন: বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সব। দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আটিইটি): সন্ধ্য ৬টায় তেজগাঁওস্থ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা। শিল্পিত : বাবা দিবস উপলক্ষে সকাল ১১টায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান।