গাইবান্ধায় সার্কাস প্যান্ডেল ভাংচুর ও অগ্নিসংযোগ

গাইবান্ধায় পৃথক দু’টি স্থানে সার্কাস, যাত্রা, হাউজি প্যান্ডেলে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ মুসল্লিরা। পলাশবাড়ীর উপজেলার আমলাগাছীহাট এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় এই ঘটনা ঘটে। আমলাগাছীহাটে গত শুক্রবার জুমার নামাজের আগে আনন্দ মেলার সার্কাস, হাউজি ও মোটরসাইকেল খেলার প্যান্ডেলে হামলা ও ভাংচুর করে আগুন ধরে দিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। এসময় বাধা দিতে গেলে মুসল্লিদের মারপিটে কমপক্ষে ৫ জন আহত হয়। অপরদিকে গত বৃহস্পতিবার রাতে নলডাঙ্গায় হাউজি ও যাত্রা প্যান্ডেলে হামলা ভাংচুর করে স্থানীয় লোকজন।