গোয়াইনঘাটে হামলায়
একজন নিহত
আহত ২৫
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৪৬
সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালিক (৫৫) হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২৫ জন আহত হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি জানান, অর্থ সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত আবদুল মালিক সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা। গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।