শেখ জামালের বড় জয়

স্পোর্টস রিপোর্টার শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় ৮-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে। গতকাল শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার লিগের খেলাটিতে তিন গোল করেন ডার্লিংটন। এছাড়া ওয়েডসন দুটি এবং সনি নর্দে, মোস্তফা ও শাখাওয়াত একটি করে গোল দেন। চট্টগ্রাম আবাহনীর সান্তনার গোলটি করেন ওসমান।