এবারও পেছাবে প্রিমিয়ার লিগ?

স্পোর্টস রিপোর্টার দীর্ঘদিন ধরেই একই ব্যাধিতে আক্রান্ত ঘরোয়া ক্রিকেট। ক্রিকেট বোর্ডের কর্তাদের কারণে পূর্ব নির্ধারিত সময়ে লিগ মাঠে গড়াতে পারে না ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী বছরের আগস্ট-সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল লিগ শুরুর ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন খোদ বিসিবি সভাপতি।