শৈলকুপায় সংঘর্ষ পুলিশসহ ১০ জন আহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ে গ্রামে ক্ষেতে সেচের পানি দেয়া নিয়ে দু’দল গ্রামবাসির সংঘর্ষে পুলিশের এসআই ও এক মহিলাসহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ২ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। আহত ৪ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুল হাসান মামুন জানান, শনিবার সকালে গোয়ালবাড়ে গ্রামের মাহতাব আলির জমির আইল কেটে গোলাম মোস্তফা পানি নেয়। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাঁধে। এসময় ৫-৬ শ’ লোক ঢাল, সুরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়।