সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪০ জেলে অপহরণ

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে বনদস্যু কামরুল ও আলিম বাহিনী যৌথভাবে মুক্তিপণের দাবিতে বাগদা রেণু ধরা চল্লিশ জেলেকে অপহরণ করেছে। ইউপি চেয়াম্যান আকবার আলী জানান, গতকাল শনিবার সুন্দরবনের মামুন্দ নদীর কেষনা খালি নামক স্থান থেকে বাগদা রেণু ধরা চল্লিশ জেলেকে বনদস্যু কামরুল ও আলিম বাহিনী যৌথভাবে অস্ত্রের মুখে তাদেরকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহূতরা হলো সাতক্ষীরা শ্যামনগরে রমজাননগর ইউনিয়নের ভেটখালি গ্রামের সোহরাব গাজীর ছেলে রাশেদুল, কালিঞ্চীয়া গ্রামের মোশারাফ এর ছেলে ইউনুচ আলী, একই গ্রামের মহাতাবের ছেলে সহিদুল, মোমিন মিস্ত্রীর ছেলে নুরুল ইসলাম, আদম গাজীর ছেলে রুহুল আমিন, নুরুল ইসলামের ছেলে মনিরুল, কেরামত আলীর ছেলে সাহিনুর, গফ্ফার গাজী ছেলে মোস্তফা, পোচাব্দী, গাজীর ছেলে আনারুলসহ হাফিজুর, হামিদ, মৈনদ্দীন, আজিজ, নুরুজ্জামান, ইউছুপ, আমিরুল, আশরাফ, আনারুল, সহিদুল, নজরুল, ছালাম, ইব্রাহিম, কাদের, ফজের আলী, কাদেরসহ চল্লিশজন। তবে আন্যান্য জেলেদের নাম জানা যায়নি। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি আমিরুল ইসলামের সাথে কথা হলে ৪০ জেলে অপহরণের কথা তিনি স্বীকার করেছেন। সর্বশেষ খবরে জানা গেছে একজনকে আটক রেখে মুক্তিপণ প্রদানের শর্তে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।