সুন্দরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২১:৫৬
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলায় প্রচণ্ড ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও কলাবাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। জানা গেছে, গত শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে এলাকার ঘরবাড়ি, গাছপালা, কলাবাগানের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। এলাকাগুলো হচ্ছে সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ, তালুক সর্বানন্দ, আনন্দবাজার, কাশিম বাজার, কিশামত সর্বানন্দসহ আশেপাশের গ্রামগুলিতে এ ঝড় প্রবাহিত হয়। এতে কিশামত সর্বানন্দ গ্রামের ফয়জার রহমান ভুট্টুর ২টি ঘর, একই গ্রামের তোতা মিয়া ও খোকা মিয়ার ৩ বিঘা জমির কলাবাগান ঝড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে করে প্রায় এলাকায় ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।