দেশে এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি :মতিয়া চৌধুরী
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:১১
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়া লাগে নাই দেশে এমন কোন জায়গা নাই। ঢাকা শহরে এখন দেশের বাইরের লোকজন আসলে বলেন, ঢাকাকে চেনাই যায় না। সারা ঢাকা শহরে ফ্লাইওভার হচ্ছে।
কৃষিমন্ত্রী গতকাল শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ২৫২ দরিদ্র গর্ভবর্তী নারীর মাঝে অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, পৌর মেয়র আনোয়ার হোসেন, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু প্রমুখ।