রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুর রহমান যশোরের বেনাপোলে শিক্ষক ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭৬) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার খুলনার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে-মেয়ে রেখে গেছেন। বেনাপোলে দৌলতপুর নিজ গ্রামে গত শুক্রবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শওকত আলী জামালপুরের ইসলামপুরে মোহাম্মদপুর গ্রামের মুক্তিযোদ্ধা শওকত আলী (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর রেলওয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়। মো. ইদ্রিছ মিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি গ্রামের মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. ইদ্রিছ মিয়া (৬৬) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়িতে জানাজা শেষে গত শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।