শোক সংবাদ
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:১১
ফিরোজ আলম খান
বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (৯৩) গত বৃহস্পতিবার ঢাকার লালমাটিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। ফিরোজ আলম খান রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের চাচা।
সুফিয়া বারী
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে এম সৈয়দ এমদাদুল বারীর স্ত্রী সুফিয়া বারী (৭৪) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. শাহআলম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।