একরাম হত্যাকাণ্ডে দৌলতপুর থেকে একজন গ্রেফতার
প্রকাশ : ১৪ জুন ২০১৪, ২২:৫২
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদ খান জানান, গত শুক্রবার বিকালে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বক্করের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি দাবি করেন, একরাম হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের মধ্যে আবু বক্কর অন্যতম।
গত ২০ মে ফেনীর একাডেমি রোডস্থ বিলাসী সিনেমা হলের সামনে নিজ গাড়ীতে উপজেলা চেয়্যারম্যান একরামকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করেছেন।