জোকস

 সর্দারজির ছেলে :বাবা, বাবা, দেখো আমি কত সস্তায় একটা চাইনিজ রেডিও কিনেছি। সর্দারজি :আরে বুদ্ধু ছেলে তুই তো চীনা ভাষাটাই জানিস না। তাহলে চাইনিজ রেডিও দিয়ে কী করবি!  চিত্কার করে এলবিডবি¬উর আবেদন করল বোলার, ‘হাউজ দ্যাট!’ এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’ ব্যাটসম্যান :হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব। আম্পায়ার :রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। তুমি আউট।  বোলারের একের পর এক আবেদন নাকচ করে দেওয়ার পর বোলার বলছে আম্পায়ারকে, ‘তুমি আমার জায়গায় থাকলে বুঝতে, কেমন লাগে।’ আম্পায়ার :আমি তোমার জায়গায় থাকলে তো বোলিংই করতে পারতাম না! বোলার :কেন? আম্পায়ার :আমার হাতে ব্যথা। দুই দিন ধরে হাত ওপরে তুলতে পারছি না!  এক ব্যাটসম্যানকে কোনো বোলারই আউট করতে পারছিল না। অধিনায়ক বল তুলে দিল এক তরুণ বোলারের হাতে— বোলার :চিন্তা কোরো না। আমি এই ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, জানি। তরুণ বোলারের প্রথম তিন বলেই ছক্কা হাঁকাল ব্যাটসম্যান। অধিনায়ক :হুম্ম! ওর যে ‘ছক্কা’র প্রতি দুর্বলতা আছে, তুমি তাহলে আগেই জানতে!