রনির শুভপ্রাপ্তি

অভিনেত্রী মিথিলার সঙ্গে প্রথমবার অভিনয় করলেন নিলয়। ‘শুভপ্রাপ্তি’ নামের একক নাটকে দেখা যাবে তাদের। এটি লিখেছেন দাউদ হোসাইন রনি, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। নাটকের নাম ‘শুভপ্রাপ্তি’ কেন? গল্পে নিলয়ের চরিত্রের নাম শুভ আর মিথিলার পরিচয় প্রাপ্তি। মেয়েটি শুভর প্রেমিকা। ১৪ জুন রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। পরদিনও এর কাজ হবে। জানা গেছে, আগামী রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।