বেনাপোলে অপহূত শিশু নড়াইলে উদ্ধার

বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে শামীম নামে চার বছরের এক শিশু অপহরণ হওয়ার ২৪ ঘণ্টা পর গতকাল রবিবার সকালে নড়াইলের মধুগাতী এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত দুইজন আটক হয়েছে। আটককৃতরা হলো, নড়াইলের মধুগাতী গ্রামের আজিজুর মৃধার পুত্র রাজু ও নড়াইলের চাকই গ্রামের মৃত হোসেন শেখের পুত্র শরীফ শেখ। পুলিশ নড়াইলে অপহরণকারীর গ্রামে অভিযান চালিয়ে মধুগাতীর একটি মাঠ থেকে শিশু শামীমকে অপহরণকারীর কাছ থেকে উদ্ধার করে এবং অপহরণকারী দু্্্্্্্্্্ইজনকে আটক করে। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।