পৃথক ঘটনায় নিহত চারজন

দেশের কয়েক স্থানে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। মঠবাড়িয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা মঠবাড়িয়া (পিরোজপুর)\ প্রেমের সম্পর্ক অভিভাবকরা মেনে না নেয়ায় গতকাল শনিবার গভীর রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে এক রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল অনিতা হালদার (১৮) ও সুমন বেপারী (২০)। মৃত প্রেমিকা অনিতা হালদার উপজেলার কুমিরমারা গ্রামের নিরঞ্জন হালদারের মেয়ে ও প্রেমিক পাতাকাটা গ্রামের চিত্তরঞ্জন বেপারীর পুত্র। থানা পুলিশ গতকাল রবিবার কুমিরমারা গ্রামের প্রেমিকা অনিতা হালদারের বাড়ির আম গাছ থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিংগাইরে কলেজ ছাত্রীর আত্মহত্যা সিংগাইর (মানিকগঞ্জ)\ রিক্তা সুলতানা নামে এক কলেজ ছাত্রী গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে সিংগাইর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং আজিমপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা। এদিকে মেয়ের আত্মহত্যা সইতে না পেরে তার মা আত্মহত্যা করার জন্য পুকুরে ঝাঁপ দেয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আত্মহত্যা করার হুমকি দিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। রিক্তা কসাই পাড়ার হাসান স্কুল জীবন থেকে একে অপরকে ভালবাসে। তারা একইসাথে সিংগাইর কলেজে পড়াশুনা করে এবং উভয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তারা সিন্ধান্ত নেয় বিয়ে করবে। কিন্তু এর বাদ সাধে রিক্তার মা। আর এই ক্ষোভে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। ডোমারে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ডোমার (নীলফামারী)\ নীলফামারী ডোমার উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটি নাউয়াপাড়া গ্রামের ময়নুল হোসেনের পুত্র শাহজাহান (৩৫) কাজ শেষে ইসলাম হ্যাচারি ও মত্স্য খামারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ইসলাম হ্যাচারী ও মত্স্য খামারের একজন কর্মচারী। তার সহকর্মী উক্ত এলাকার জাহেরুল ইসলামের পুত্র রতন ও খামারে কর্মরত ডা. আলতাফ হোসেন জানান, সে কাজ শেষে উক্ত পুকুরে গোসল করছিল। গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেলে তাকে পুকুরে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।