মশক নিধনের আবেদন

ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের উত্তর পাশে বিশাল জলাশয় রয়েছে। এই জলাশয় মশার অবাধ বিচরণ ক্ষেত্র। সন্ধ্যা হতেই মশা এলাকার বাসাবাড়িতে হানা দেয়। দিনেরবেলাতেও মশার অত্যাচার থেকে নিস্তার নেই। এ অবস্থায় এখানে মশক নিধনের জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ সোহেল খাঁ, ৪২১, পশ্চিম রসুলপুর, কামরাঙ্গীর চর, ঢাকা ১২১১