বিশ্বকাপ উপলক্ষে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বিশ্বকাপ তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই প্রদর্শনীর আয়োজন করেন ক্রীড়া সংগঠক তথ্য কেন্দ্র সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু। কাউখালী উত্তর বাজারে গতকাল সকাল ১০টায় এ প্রদর্শনী শুরুর সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, সাবেক ফুটবলার শহিদুল ইসলাম ডাকুয়া, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা। আঃ লতিফ খসরু জানান, বিভিন্ন খেলার মাঠে এই প্রদর্শনী মাসব্যাপী চলবে। ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে ব্যস্ত বেড়ার দর্জি ও রং তুলির শিল্পীরা বেড়া (পাবনা) সংবাদদাতা বিশ্বকাপ উপলক্ষে বেড়ায় আর্জেনটিনা ও ব্রাজিলের পাশাপাশি রয়েছে জার্মানি, ইংল্যান্ড, ইরান, জাপানসহ নানা দেশের পতাকায় ছেয়ে গেছে গোটা উপজেলা। এসব পতাকা তৈরি করতে বিশ্বকাপ শুরুর প্রায় মাসখানেক আগেই শুরু হয় দর্জিদের ব্যস্ততা। পতাকার মাঝখানের অংশ রং দিয়ে এঁকে দিতে গলদঘর্ম হয়ে উঠেন রং তুলির শিল্পীরা। শিল্পী মতুর্জা জানান, তিনি প্রতিদিন দশ থেকে পনেরটি পতাকার কাজ করে দিয়েছেন। পতাকার আকার ভেদে ৪০ থেকে ৪০০/- টাকা পর্যন্ত পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকায় সবাই খুশি।