নেত্রকোনায় বিএনপির সম্মেলন বয়কট করে প্রতিবাদ সমাবেশ

গতকাল রবিবার পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলন বয়কট করে বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল রবিবার ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল আহমেদ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, মাসুদুল আজিজ টিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন ফারাস ও জেলা স্বেচ্ছাসেবক দলের নূরে আলম ফারাস নূরু প্রমুখ। কিন্তু দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান জেলা সভাপতি হওয়ার জন্য দলীয় চেয়ারপার্সনের নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত না নিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে তার অনুগত ও পছন্দমত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিয়ে পকেট কমিটি গঠন করে।